ভারতীয় পণ্যে শুল্ক আরো বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর আরো শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য এমন পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এমন সময় তিনি এ হুমকি দিলেন, যখন ৭ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। খবর রয়টার্স।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন, সে বিষয়টি আমলে নিচ্ছে না ভারত। এ কারণে তিনি ভারতের পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ বাড়াবেন। যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করবে ভারত। তবে কোন ধরনের পণ্যে কত হারে শুল্ক বাড়ানো হবে এ বিষয়ে তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেননি।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে, গত সপ্তাহেও ট্রাম্প বলেছিলেন, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটি ‘অপরিচিত’ আরও একটি শাস্তির মুখোমুখি হবে। তবে তিনি সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। অন্যদিকে, সপ্তাহান্তে ভারত সরকারের দুটি সূত্র রয়টার্সকে জানায়, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। বিষয়টির সংবেদনশীলতা থাকায় তারা পরিচয় প্রকাশে অনিচ্ছুক ছিলেন।

আরও