ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের কাছে এ ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের কাছে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,  চীনা নববর্ষ উপলক্ষে সেখানে দুদিনের উৎসব চলছিল। কয়েক হাজার মানুষ সে উৎসবে যোগ দিয়েছিলেন।  কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে এক বন্দুকধারী সেখানে অতর্কিত গুলি চালান। গোলাগুলিতে কতজন গুলিবিদ্ধ হয়েছেন তা নিয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারে না ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্টেরি পার্ক এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়।

লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ বিভাগ জানান, সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ। পুরো ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানানো হবে। তবে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে কিনা, তা নিশ্চিত করেনি পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা বন্ধ করতে বলেন। কারণ ওই এলাকায় মেশিনগানসহ একজন মানুষ দেখা গেছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর দেশটিতে অস্ত্র ব্যবহারের আইন আরও কঠোর করার দাবি ওঠে বিভিন্ন মহলে। 

আরও