রুশ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করায় ন্যাটোর পরামর্শ চাইল এস্তোনিয়া

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস টস্যাহকনা বলেন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। কিন্তু এবারের লঙ্ঘন অভূতপূর্বভাবে ঔদ্ধত্যপূর্ণ।

অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে ‘তিনটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান এস্তানিয়ায় প্রবেশ করেছে। সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে, নির্লজ্জ এ অনুপ্রবেশের পর দেশটির আকাশসীমায় ১২ মিনিট অবস্থান করেছে বিমানগুলো। খবর বিবিসি।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস টস্যাহকনা বলেন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। কিন্তু এবারের লঙ্ঘন অভূতপূর্বভাবে ঔদ্ধত্যপূর্ণ। কারণ আমাদের আকাশসীমায় তিনটি যুদ্ধবিমান প্রবেশ করেছে। এস্তোনিয়ার দাবি, যে সময়জুড়ে আকাশসীমায় ছিল, সে সময়ের মধ্যে সহজেই দেশের বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করতে পারত যুদ্ধবিমানগুলো।

ন্যাটো সদস্য দেশগুলোর পদক্ষেপ নিয়ে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল বলেছেন, ‘যেকোনো প্ররোচনার ক্ষেত্রে ন্যাটোর একত্রিত ও শক্তিশালী হওয়া উচিত। আমরা আমাদের মিত্রদের সঙ্গে পরামর্শ করি, যেন সবার সিচুয়েশনাল অ্যাওয়ারনেস শেয়ার করা যায় এবং পরবর্তী যৌথ পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয়া যায়।’

তবে এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। সেগুলো বাল্টিক সাগরে আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে কালিনিনগ্রাদে গেছে।

এর আগে ন্যাটো সদস্য পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ান ড্রোন। গত সপ্তাহে দেশ দুটির এমন অভিযোগের পর ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ে। প্রতিক্রিয়ায় প্রতিরক্ষা জোরদারের জন্য যুদ্ধবিমানসহ সামরিক উপকরণ পূর্ব দিকে সরানোর কথা জানায় ন্যাটো।

আরও