আগামী মঙ্গলবার রাশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি বৈঠকের কথা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রাশিয়া সফর ও পুতিনের সঙ্গে গুতেরেসের বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন তার মুখপাত্র ইরি কানেকো। এছাড়া জাতিসংঘ মহাসচিব রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলেও জানান তিনি।
গতকাল শুক্রবার স্থানীয় সময় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইরি কানেকো। এ সময় তিনি আরো বলেন, ইউক্রেনে জরুরিভিত্তিতে শান্তি ফিরিয়ে আনতে কী করা যেতে পারে তা নিয়ে এন্তোনিও গুতেরেস আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।