জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা

জেএমএ জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার। এর প্রভাবে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের বড় এলাকা কেঁপে ওঠে। এরপর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা দেয়া হয়।

জাপানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে তাদের উত্তর-পূর্ব উপকূলে দশ ফুট (তিন মিটার) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদফতর (জেএমএ)। খবর রয়টার্স।

জেএমএ জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার। এর প্রভাবে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের বিশাল এলাকা কেঁপে ওঠে। এরপর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা দেয়া হয়।

এদিকে ভূমিকম্পের ফলে সমুদ্রের কোথাও কোথাও এরই মধ্যে দেড় ফুট উচ্চতার ঢেউ দেখা যাচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস’র প্রকাশিত তথ্যে দেখা গেছে, ভূমিকম্পটি ছিল দেশটির উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে সমুদ্রের ৩৩ মাইল গভীরে।

জাপানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতা জারির পর ওইসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।

আরও