ইরানের সর্বশেষ হামলায় আহত ১৭, তিনজনের অবস্থা গুরুতর: ইসরায়েল

আল–জাজিরার খবরে এই দুজনসহ ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আহত ব্যক্তিরা কোথায় আহত হয়েছে, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত করেছে, তা প্রকাশ করেনি এমডিএ।

ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে আল জাজিরা এ কথা জানিয়েছে।

এমডিএর বিবৃতির বরাত দিয়ে অবশ্য এএফপি প্রাথমিকভাবে জানিয়েছিল, দুজন আহত হয়েছে। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন।

আল–জাজিরার খবরে এই দুজনসহ ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আহত ব্যক্তিরা কোথায় আহত হয়েছে, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত করেছে, তা প্রকাশ করেনি এমডিএ।

আরও