আগুন নিয়ে খেলা নয়, বাইডেনকে সতর্ক করলেন শি জিনপিং

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে ‘আগুন নিয়ে না খেলতে’ সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে ‘আগুন নিয়ে না খেলতে’ সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে দুই ঘণ্টা ১৭ মিনিট ভিডিও কলে ফোনালাপ হয়। এসময় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিকল্পনার বিষয়টি নিয়েও কথা হয়।

শি জিনপিং বলেছেন, চীন দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতা এবং এ অঞ্চলে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীন-নীতি’ মেনে চলা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দিয়েছেন, আগুন নিয়ে যারা খেলা করে, সেই আগুনে তারাই ধ্বংস হয়ে যাবে।

যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের আলাপ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা আলোচনার তিনটি অংশের মধ্যে তাইওয়ানও ছিল। মূলত রাশিয়া-ইউক্রে যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে মার্কিন-চীন সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে।

এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানে যোগাযোগের উন্মুক্ত পথ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য সুরক্ষা ও মাদকবিরোধী অবস্থানসহ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন দুই নেতা। 

সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি ফেলো জ্যাকব স্টোকস বলেছেন, আমার মনে হয় দুই নেতা সরাসরি কথা বলেছেন। সম্ভবত বৈঠক ছাড়া যে উত্তেজনা থাকে দুই দেশের মধ্যে, তার তুলনায় উত্তাপ কিছুটা কম ছিল।

আরও