পাগল হয়ে গেছে পুতিন, ইউক্রেন দখলের চেষ্টা রাশিয়ার পতন ঘটাবে— ট্রাম্প

'জেলেনস্কি যেভাবে কথা বলছে, তা দেশের কোনো উপকারে আসছে না। ওর মুখ থেকে যা বের হয়, তা শুধু সমস্যা সৃষ্টি করে।'

এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সে একদম পাগল হয়ে গেছে! অকারণে মানুষ হত্যা করছে—শুধু সৈন্য নয়, সাধারণ মানুষও।‘

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যদি ইউক্রেন দখলের চেষ্টা চালিয়ে যান, তাহলে তা হবে রাশিয়ার পতনের কারণ। খবর রয়টার্স।

রোববার (২৫ মে) রাতে ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘পুতিনের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সে একদম পাগল হয়ে গেছে! অকারণে মানুষ হত্যা করছে—শুধু সৈন্য নয়, সাধারণ মানুষও।‘

এর আগে দিনভর সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, তিনি খুবই অবাক হয়েছেন যে, মার্কিন চেষ্টার পরও পুতিন ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ জোরদার করেছেন। নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। সে অনেক মানুষ মেরে ফেলছে। ওর কী হয়েছে?’

তবে শুধু পুতিন নয়, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও তার সমালোচনার লক্ষ্যবস্তু করে বলেন, ‘জেলেনস্কি যেভাবে কথা বলছে, তা দেশের কোনো উপকারে আসছে না। ওর মুখ থেকে যা বের হয়, তা শুধু সমস্যা সৃষ্টি করে। আমি এটা পছন্দ করি না, থামানো দরকার।‘

অন্যদিকে, রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু। জেলেনস্কি এই হামলাকে ‘আমেরিকার নীরবতা’ হিসেবে ব্যাখ্যা করেন এবং রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার দাবি জানান।

ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য মস্কোর ওপর চাপ সৃষ্টি করছে। তবে ট্রাম্পের তরফ থেকে এ সপ্তাহে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করায় কিয়েভের হতাশা বেড়েছে। জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘চাপ ছাড়া কিছুই বদলাবে না। রাশিয়া ও তার মিত্ররা পশ্চিমা দেশগুলোতে হামলার প্রস্তুতি চালিয়েই যাবে।‘

ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি নির্বাচিত হলে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করে দেবেন। তবে বাস্তবের সংঘাত ও পুতিনের সর্বশেষ পদক্ষেপ সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক।

আরও