‘শান্তি আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ’, আফগানিস্তানকে পাকিস্তানের হুঁশিয়ারি

এ বৈঠকের উদ্দেশ্য হলো সাম্প্রতিক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে টেকসই করার জন্য একটি কাঠামো নির্ধারণ করা।

ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনায় যদি আফগানিস্তানের সঙ্গে কোনো চুক্তি না হয়, তবে এর পরিণতি হবে 'খোলা যুদ্ধ'। তবে তিনি বিশ্বাস করেন, আফগানিস্তান শান্তি চায়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ শনিবার বলেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনায় যদি আফগানিস্তানের সঙ্গে কোনো চুক্তি না হয়, তবে এর পরিণতি হবে 'খোলা যুদ্ধ'। তবে তিনি বিশ্বাস করেন, আফগানিস্তান শান্তি চায়। শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।

তুরস্কের ইস্তাম্বুলে শনিবার থেকে শুরু হওয়া এই আলোচনা আজ রোববার পর্যন্ত চলার কথা রয়েছে। এ বৈঠকের উদ্দেশ্য হলো সাম্প্রতিক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে টেকসই করার জন্য একটি কাঠামো নির্ধারণ করা।

এই মাসের শুরুর দিকে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায়, আর পাল্টা গোলাবর্ষণ করে তালেবান বাহিনী। এতে ডজনখানেক মানুষ নিহত হয় এবং গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ হয়ে যায়।

ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের ভেতরে জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। তবে কাবুলের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন।

এদিকে আসিফ জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং উভয় পক্ষই আপাতত তা মেনে চলছে। শান্তি আলোচনা ফলপ্রসূ না হলে সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও