শীর্ষ কর্মকর্তাদের অত্যাধুনিক রাইফেল উপহার দিলেন কিম জং উন

সম্প্রতি দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএন জানায়, ২০২১ সালের পর কর্মকর্তাদের নিষ্ঠার স্বীকৃতি ও ‘পরম আস্থার’ প্রতীক হিসেবে কিম এ রাইফেলগুলো তুলে দেন।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক নেতাদের উপহার হিসেবে নতুন স্নাইপার রাইফেল দিয়েছেন। সপ্তাহব্যাপী ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সম্মেলন ‘পার্টি কংগ্রেস’ শেষে এ উপহার দেয়া হয়। তবে এ অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় ছিল কিমের কন্যা জু আয়ের উপস্থিতি এবং লক্ষ্যভেদের একটি ছবি। খবর এপি।

সম্প্রতি দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএন জানায়, ২০২১ সালের পর কর্মকর্তাদের নিষ্ঠার স্বীকৃতি ও ‘পরম আস্থার’ প্রতীক হিসেবে কিম এ রাইফেলগুলো তুলে দেন। প্রতিবেদনে কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জং-এর পদোন্নতির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জেনারেল অ্যাফেয়ার্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত ছবিতে কিম ইয়ো জং ও অন্য শীর্ষ কর্মকর্তাদের শুটিং রেঞ্জে লক্ষ্যভেদ করতে দেখা যায়।

বিশ্লেষকদের মতে, কিম জু আয়েকে উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে। গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ সামরিক মহড়া ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিমের সঙ্গে তার কন্যার নিয়মিত উপস্থিতি এই জল্পনাকে আরো জোরালো করেছে। গত বুধবার পিয়ংইয়ংয়ে শেষ হওয়া দলীয় কংগ্রেসে ৯টি দেশের নেতাদের উপস্থিতিতে কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন।

আরও