নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। কাঠের তৈরি নৌকাটিতে ৭০ জন কৃষক ছিলেন। তারা নদী পাড়ি দিয়ে গুম্মি শহরের কাছে নিজেদের কৃষিজমিতে যাওয়ার পথে নৌকাটি উল্টে যায়। উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, ‘গুম্মি স্থানীয় সরকারের অধীনে থাকা এ এলাকায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটল। ৯০০ জনেরও বেশি কৃষককে তাদের কৃষিজমিতে যেতে প্রতিদিন নদীটি পাড়ি দিতে হয়, কিন্তু তাদের জন্য আছে শুধু দুটি নৌকা, যেগুলোয় প্রায়ই উপচে পড়া ভিড় হয়।’ রয়টার্স