বিস্ফোরণে কাঁপছে ইরান, অন্ধকারে ডুবল দক্ষিণ-পশ্চিমাঞ্চল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বন্দরনগরী মাহশাহর ও ইমাম খোমেনিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

টানা নবম দফায় ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর এ হামলায় ইরানের বেশ কয়েকটি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এমনকি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। খবর আল জাজিরা।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোরমোজ শহরের একটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। এ হামলার ফলে বুশেহর প্রদেশের দাশতি কাউন্টির প্রশাসনিক কেন্দ্র খোরমোজের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এর আগে টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ইরানের সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহারসহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বন্দরনগরী মাহশাহর ও ইমাম খোমেনিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে আরো জানানো হয়েছে, ইরানের দক্ষিণ উপকূলবর্তী হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের কাছে এবং বুশেহর প্রদেশের খভোরমুজ শহরের কাছেও বিস্ফোরণ ঘটেছে।

আইআরআইবি জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কোনারাক ও চাবাহারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইরানের রাজধানী তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, সর্বশেষ মার্কিন হামলায় আবারও ইরানের দক্ষিণ উপকূলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, তাবরিজে বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত হলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর এই প্রথম উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটি হামলার শিকার হবে। তিনিও বলেন, জবাবে ইরানি পক্ষও প্রতিশোধমূলক হামলার কথা বলছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, লোরেস্তান প্রদেশ থেকে অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

আরও