তুরস্ক-সিরিয়াকে প্রায় ৬ হাজার টন খাদ্য সহযোগিতা ইউএইর

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় প্রায় ছয় হাজার টন খাদ্য সহযোগিতা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় প্রায় ছয় হাজার টন খাদ্য সহযোগিতা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে, অপারেশন গ্যালান্ট নাইট ২’-এর অংশ হিসেবে ২১৫টি মালবাহী উড়োজাহাজের মাধ্যমে তুরস্ক ও সিরিয়ায় ৫ হাজার ৯৭৫ টন  খাদ্যসহায়তা পাঠানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ‘অপারেশন গ্যালান্ট নাইট ২’ চালু করে ইউএই। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সহায়তা পাঠানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে ইউএই।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তুরস্কে ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ৪৭ হাজার ৯০০ জনেরও অধিক মানুষ নিহত হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ সিরিয়ায়ও প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তুরস্কের ১ কোটি ৩০ লাখের অধিক মানুষ এ দুর্যোগের প্রত্যক্ষ ভুক্তভোগী।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কে প্রায় ২ লাখ ৬৪ হাজার বাড়ি ভেঙে পড়েছে। এছাড়া সিরিয়ায় ভেঙেছে কমপক্ষে ৫০ হাজার। এ ঘটনায় প্রায় ১ কোটি ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও