গাজা থেকে ইতালি, অপুষ্টির লড়াই জিতলেন না মারাহ

শনিবার একদিনেই ইসরায়েলি হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

পিসা বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, ইতালিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যেই, গত শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হাসপাতালে আরো বলা হয়, তার ওজন ও পেশী অত্যন্ত দ্রুত হ্রাস পাচ্ছিল। ইতালিয়ান সংবাদ সংস্থাগুলো জানায়, গুরুতর অপুষ্টিজনিত অবস্থা ছিল তার।

ইতালিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া মারাত্মক অপুষ্টিতে ভোগা গাজা উপত্যকার এক নারী মারা গেছেন। ২০ বছর বয়সী ওই নারীর নাম মারাহ আবু জুহরি। ইতালির সরকারের উদ্যোগে পরিচালিত একটি চিকিৎসা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার রাতে মায়ের সঙ্গে পিসায় পৌঁছেছিলেন তিনি। খবর বিবিসি।

পিসা বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, ইতালিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যেই, গত শুক্রবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হাসপাতালে আরো বলা হয়, তার ওজন ও পেশী অত্যন্ত দ্রুত হ্রাস পাচ্ছিল। ইতালিয়ান সংবাদ সংস্থাগুলো জানায়, গুরুতর অপুষ্টিজনিত অবস্থা ছিল তার।

জাতিসংঘ এরইমধ্যে গাজায় ব্যাপক অপুষ্টির সতর্কতা দিয়েছে। গত মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, গাজায় সবচেয়ে খারাপ পরিস্থিতিই ঘটছে, আর সেটা দুর্ভিক্ষ।

গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর পর থেকে ইতালি ১৮০ জনেরও বেশি শিশু ও প্রাপ্তবয়স্ককে চিকিৎসার জন্য নিয়ে গেছে। এ সপ্তাহে রোম, মিলান ও পিসায় পৌঁছেছেন আরো ৩১ জন রোগী ও তাদের সঙ্গী। তারা গুরুতর জন্মগত রোগ, ক্ষত বা অঙ্গচ্ছেদজনিত সমস্যা ভুগছে।

শনিবার একদিনেই ইসরায়েলি হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা আরো জানিয়েছে, অপুষ্টিতে আরো ১১ জন মারা গেছেন। ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫০-এর বেশি।

যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে বলে জানাচ্ছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও