অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আরো আলোচনায় নেপালের সেনাবাহিনী

দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে এরই মধ্যে সম্মতি জানিয়েছেন ৭৩ বছর বয়সী কার্কি। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাকে নিয়োগ দিতে সাংবিধানিক পথ খোঁজা হচ্ছে। যদিও আন্দোলনকারীদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে কিছু মতভেদ রয়েছে। সর্বসম্মতির মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন বলে আরেকটি সূত্র জানিয়েছে।

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচনের জন্য আন্দোলনকারীদের সঙ্গে আবারো আলোচনায় বসেছে দেশটির সেনাবাহিনী। বর্তমানে সেনাটহলের মধ্যে কাঠমান্ডুর সড়কের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে। কাঠমান্ডু ও আশপাশের এলাকায় দোকানপাট, স্কুল ও কলেজ বন্ধ থাকলেও জরুরি কিছু সেবা আবার চালু হয়েছে।

কাঠমান্ডুর সড়কে নেপালি সেনাবাহিনীর সতর্ক প্রহরা ছবি: রয়টার্স

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কাঠমান্ডু ও আশপাশের এলাকায় দিনের বেশির ভাগ সময় চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে।

এ বিষয়ে নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বসনেত বৃহস্পতিবার রয়টার্সকে (১১ সেপ্টেম্বর) বলেছেন, ‘প্রাথমিক আলোচনা চলছে এবং আজো তা চলবে। আমরা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’

এ মুহূর্তে নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ২০১৬ সালে নেপালের ইতিহাসে প্রথম নারী হিসেবে এ পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। তার পক্ষে কিছু জনসমর্থনও রয়েছে।

নেপাল আন্দোলনে অংশগ্রহণকারী সুজিত কুমার ঝা (৩৪) বলেন, ‘আমরা সুশীলা কার্কিকে সৎ, নির্ভীক ও অবিচল একজন বলেই জানি। এটিই তার আসল রূপ। তিনি-ই সঠিক পছন্দ।’

সুশীলা কার্কি ছবি: রয়টার্স

দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে এরই মধ্যে সম্মতি জানিয়েছেন ৭৩ বছর বয়সী কার্কি। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাকে নিয়োগ দিতে সাংবিধানিক পথ খোঁজা হচ্ছে।

যদিও আন্দোলনকারীদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে কিছু মতভেদ রয়েছে। সর্বসম্মতির মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন বলে আরেকটি সূত্র জানিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে সুশীলা কার্কি বা নেপাল সেনাবাহিনীর মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাঠমান্ডুর সিংহ দরবার অফিস কমপ্লেক্সে স্থানীয় পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীদের পুড়িয়ে দেয়া যানবাহন ছবি: রয়টার্স

এর আগে বিক্ষোভে ৩০ জন নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এ আন্দোলনে ১ হাজার ৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও