ল্যুভরে ডাকাতি: প্যারিসের কাছে গ্রেফতার ২ সন্দেহভাজন

চুরি যাওয়া কোনো গয়না এখন পর্যন্ত উদ্ধার হয়েছে কিনা, সে বিষয়ে কোনো ইঙ্গিত মেলেনি।

শনিবার সন্ধ্যায় ত্রিশের কোঠায় থাকা ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা প্যারিসের উপকণ্ঠ স্যেঁন-স্যঁত-দেনিসের বাসিন্দা এবং ফরাসি পুলিশও তাদের চিনতো। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিশ্ববিখ্যাত জাদুঘর ল্যুভর থেকে রাজকীয় গয়না চুরির ঘটনায় এক সপ্তাহ পর বড় সাফল্য পেল ফরাসি পুলিশ। প্যারিসের প্রসিকিউটর কার্যালয় গতকাল রোববার জানিয়েছে, দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। খবর রয়টার্স।

লে পারিসিয়ান সংবাদপত্র অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ত্রিশের কোঠায় থাকা ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা প্যারিসের উপকণ্ঠ স্যেঁন-স্যঁত-দেনিসের বাসিন্দা এবং ফরাসি পুলিশও তাদের চিনতো। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে গ্রেফতার প্রসঙ্গে প্যারিসের প্রসিকিউটর ল্যর বেকু বিস্তারিত কিছু জানাননি। এক বিবৃতিতে তিনি গ্রেফতারের খবর ফাঁস হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই তথ্য প্রকাশ পাওয়ায় এখন চুরি যাওয়া গয়না উদ্ধার এবং অন্যান্য অপরাধীদের গ্রেফতারে নিয়োজিত প্রায় ১০০ জন তদন্তকারীর কাজে বাধা সৃষ্টি হতে পারে। এ মুহূর্তে নির্দিষ্ট কোনো তথ্য দেয়া খুব তাড়াতাড়ি হবে।‘

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিস এ সাফল্যের জন্য তদন্তকারীদের অভিনন্দন জানিয়েছেন। তবে চুরি যাওয়া কোনো গয়না এখন পর্যন্ত উদ্ধার হয়েছে কিনা, সে বিষয়ে কোনো ইঙ্গিত মেলেনি। এ চুরির ঘটনা ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন তুলেছিল।

গত ১৯ অক্টোবর চারজন মুখোশধারী চোর দিনের আলোয় দুঃসাহসিক কায়দায় ল্যুভর জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। একটি ক্রেন ব্যবহার করে ওপরের তলার জানালা ভেঙে তারা ভেতরে ঢোকে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় ১ কোটি ডলার মূল্যের আটটি মূল্যবান রাজকীয় গয়না চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গয়নার মধ্যে রানি মেরি-অ্যামেলি ও রানি হর্টেনসের টায়রা এবং কানের দুল ছিল। তবে সম্রাজ্ঞী ইউজিনির মুকুটটি জাদুঘরের বাইরে পড়ে থাকতে দেখা যায়।

আরও