৩০০ ছাড়ালে ‘দুর্যোগপূর্ণ’, লাহোরের বায়ুমান সূচক ৪৯৯

এ তালিকার ৯ম স্থানে আছে রাজধানী ঢাকা।

সূচক ৩০০ ছাড়ালে যেখানে সেই বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ ক্যাটারগরিতে ফেলা হয়, সেখানে লাহোরের বায়ুমান সূচক ৪৯৯! আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টার মিনিটের দিকে লাহোরের এ স্কোর রেকর্ড করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ফের এক নম্বরে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, সূচক ৩০০ ছাড়ালে যেখানে সেই বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ ক্যাটারগরিতে ফেলা হয়, সেখানে লাহোরের বায়ুমান সূচক ৪৯৯!

আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ (বুধবার) সকাল ১০টার মিনিটের দিকে লাহোরের এ স্কোর রেকর্ড করা হয়েছে। ২৫৩ ও ২০৬ স্কোর নিয়ে পরের দুটি অবস্থানে রয়েছে যথাক্রমে নয়াদিল্লি ও বেইজিং। ৪ ও ৫ এ আছে যথাক্রমে দুবাই ও করাচি।

এ তালিকার ৯ম স্থানে আছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ সময় ঢাকার স্কোর ছিল ১৫৩। সে হিসাবে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও