গাজা ইস্যুতে আলোচনা করতে হোয়াইট হাউসে বৈঠক ডেকেছেন ট্রাম্প

উইটকফ ফক্স নিউজকে বলেন, ‘হোয়াইট হাউসে আগামীকাল প্রেসিডেন্টের নেতৃত্বে বড় বৈঠক বসছে। আমরা একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করছি।’

হোয়াইট হাউসে গাজা ইস্যুতে আজ বৈঠক আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের মধ্যেই ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধান হবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। খবর রয়টার্স।

মঙ্গলবার উইটকফ ফক্স নিউজকে বলেন, ‘হোয়াইট হাউসে আগামীকাল প্রেসিডেন্টের নেতৃত্বে বড় বৈঠক বসছে। আমরা একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করছি।’ তবে বৈঠকে কারা থাকবেন, তা তিনি জানাননি। তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, যেভাবেই হোক, এ বছর শেষ হওয়ার আগেই সমাধান হয়ে যাবে।’

উইটকফ জানান, ইসরায়েল হামাসের সঙ্গে আলোচনায় আগ্রহী। হামাসও সমঝোতায় রাজি হওয়ার সংকেত দিয়েছে।

ভিন্ন এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’রের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের মার্কিন নির্বাচনী প্রচারে ট্রাম্প গাজা যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর তিনি এ লক্ষ্য সামনে রাখলেও এখনো যুদ্ধ থামেনি। দায়িত্বের শুরুতে হওয়া যুদ্ধবিরতি টিকে ছিল মাত্র দুই মাস। মার্চে ইসরায়েলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হলে লড়াই ফের তীব্র হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার শিশুদের মধ্যে অনাহারের ছবি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা ডেকেছে।

আরও