শাটডাউনের অবসানে সিনেটে প্রথম পদক্ষেপ, ডেমোক্র্যাটদের বিভাজন

সিনেটর বার্নি স্যান্ডার্স এ লড়াই ছেড়ে দেয়াকে ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছেন।

স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণের কোনো নিশ্চিত গ্যারান্টি ছাড়াই অর্থায়ন বিল পাসের ব্যাপারে এগিয়ে যেতে একদল মধ্যপন্থী ডেমোক্র্যাট রাজি হওয়ায় সিনেটে ভোটাভুটি শুরু হচ্ছে। এ সিদ্ধান্ত আবার ক্ষুব্ধ করেছে ডেমোক্র্যাটিক ককাসের অনেক সদস্যকে, যারা এ দাবিতে লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন।

দীর্ঘ ৪০ দিনের মার্কিন শাটডাউন শেষ করার প্রথম পদক্ষেপ নিতে চলেছে সিনেট। স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণের কোনো নিশ্চিত গ্যারান্টি ছাড়াই অর্থায়ন বিল পাসের ব্যাপারে এগিয়ে যেতে একদল মধ্যপন্থী ডেমোক্র্যাট রাজি হওয়ায় সিনেটে ভোটাভুটি শুরু হচ্ছে। এ সিদ্ধান্ত আবার ক্ষুব্ধ করেছে ডেমোক্র্যাটিক ককাসের অনেক সদস্যকে, যারা এ দাবিতে লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন। খবর এপি।

নিউ হ্যাম্পশায়ারের দুই সাবেক গভর্নর সেনেটর — জিন শাহিন ও ম্যাগি হাসান এবং মেইনের স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিং প্রস্তাব করেছেন, তিনটি বার্ষিক ব্যয় বিল পাস করে বাকি সরকারের অর্থায়ন বাড়ানো হোক। এতে স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে পরবর্তী সময়ে ভোটের প্রতিশ্রুতি থাকবে, তবে ফলাফল নিশ্চিত নয়।

এ প্রস্তাবের পক্ষে রিপাবলিকানরা একমত হয়েছেন এবং সরকার পুনরায় চালু করতে তাদের মাত্র পাঁচটি ডেমোক্র্যাট ভোটের প্রয়োজন। এরইমধ্যে ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন প্রস্তাবটিকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

তবে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার প্রস্তাবটির বিরোধিতা করে বলেন, রিপাবলিকানদের কারণে আমেরিকায় স্বাস্থ্যসেবা সংকট সৃষ্টি হয়েছে এবং ভর্তুকি ছাড়া লাখ লাখ আমেরিকান ভীষণভাবে ভোগান্তির শিকার হবে। নির্দলীয় সিনেটর বার্নি স্যান্ডার্স এ লড়াই ছেড়ে দেয়াকে ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, রিপাবলিকানরা মধ্যপন্থীদের প্রস্তাবকে সমর্থন করছেন, কারণ শাটডাউনের কারণে দেশজুড়ে ফ্লাইট ব্যাহত হচ্ছে এবং লাখ লাখ আমেরিকানের খাদ্য সহায়তা হুমকির মুখে পড়েছে।

প্রস্তাব অনুযায়ী, ছাঁটাই হওয়া ফেডারেল কর্মীরা পুনর্বহাল হবেন এবং রাজ্যগুলো যারা নিজেদের তহবিল ব্যবহার করে ফেডারেল কর্মসূচি চালিয়ে গেছে, তারা ক্ষতিপূরণ পাবে।

এদিকে, দীর্ঘ শাটডাউনের ফলে দেশে বিশৃঙ্খলা বেড়েছে। রোববার একদিনেই ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্বিত হচ্ছে খাদ্য সহায়তা। রাজধানী ওয়াশিংটনে ফেডারেল কর্মীদের জন্য ফুড ব্যাংক অতিরিক্ত ৮০ লাখ খাবার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

রিপাবলিকানরা স্বাস্থ্যসেবা ভর্তুকির ভবিষ্যৎ ভোটে সীমিত পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন, তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে আবারও ‘সবচেয়ে ব্যয়বহুল ও ব্যর্থ স্বাস্থ্যব্যবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

যদিও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনো কয়েকদিন লাগতে পারে, তবুও ৪০ দিনের অচলাবস্থা শেষ হওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে।

আরও