অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রা স্বল্পতা

তিনটি দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করছে শ্রীলংকা

নরওয়েসহ বেশ কয়েকটি দেশে কলম্বোর দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে শ্রীলংকা। চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট এবং বৈদেশিক মুদ্রা স্বল্পতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। আজ শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর ডেইলি মিরর।

নরওয়েসহ বেশ কয়েকটি দেশে দূতাবাস কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে শ্রীলংকা চলমান অর্থনৈতিক রাজনৈতিক সংকট এবং বৈদেশিক মুদ্রাস্বল্পতার কারণে সিদ্ধান্ত নিয়েছে কলম্বো আজ শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে খবর ডেইলি মিরর

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নরওয়ের অসলো ইরাকের বাগদাদ দূতাবাস এবং সিডনিতে কনস্যুলেট জেনারেলের কার্যালয় সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে ৩০ এপ্রিল থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সতর্ক বিবেচনা শেষে দুটি দূতাবাস একটি কনস্যুলেট সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা সরকার চলমান অর্থনৈতিক সংকট বৈদেশিক মুদ্রা স্বল্পতার কারণে বিদেশে শ্রীলংকার কূটনৈতিক প্রতিনিধিত্বের পুনর্গঠন করছে কলম্বো

অসলো দূতাবাস বন্ধের ফলে সুইডেনের স্টকহোম দূতাবাস নরওয়ের দায়িত্ব পালন করবে এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসের আওতায় থাকবে বাগদাদ সিডনির কনস্যুলেট জেনারেলের কার্যক্রম অস্ট্রেলিয়ার ক্যানবেরায় শ্রীলংকার দূতাবাসে ন্যস্ত হবে অসলো, বাগদাদ এবং সিডনির দূতাবাস কনস্যুলেট-সংক্রান্ত কাজ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে রূপান্তরকালীন প্রক্রিয়া সতর্কভাবে পর্যবেক্ষণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

নরওয়ে ইরাকের আবাসিক মিশন বন্ধের সিদ্ধান্ত একান্তই সাময়িক ব্যাপার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হয়েছে এতে দুদেশের সঙ্গে শ্রীলংকার দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও