পাকিস্তানে তল্লাশি চৌকিতে হামলায় ১০ সৈন্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কিচ শহরে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় ১০ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর ডন।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কিচ শহরে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলায় ১০ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর ডন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, গত মঙ্গল-বুধবার রাতে দুর্বৃত্তদের ফায়ার রেড হয়। প্রচণ্ড গুলি বিনিময়ের সময় ১০ জন সেনা সদস্য নিহত হন। দুর্বৃত্তদের একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয় এ ঘটনায়।

এ মাসের শুরুর দিকে বান্নুর জনিখেলের একটি সামরিক চৌকিতে হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক সেনা সদস্য নিহত হন। গত ৫ জানুয়ারি খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত দুটি পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) দুই সেনা নিহত হয়।

গত মাসে, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার মীর আলি এলাকায় একটি আইবিও চলাকালীন দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ের সময় পাকিস্তান সেনাবাহিনীর চার সেনা নিহত হন।

আরও