ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রী লে মিন হুং

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করেন লে মিন হুং। এ সময় দেশ, জনগণ ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে দল, রাষ্ট্র ও জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন।

ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর লে মিন হুং। মঙ্গলবার দেশটির ১৬তম জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) সর্বসম্মত ভোটে তাকে আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।

ভিয়েতনাম নিউজ এজেন্সির (ভিএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশনে উপস্থিত ৪৯৫ সংসদ সদস্যের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন। লে মিন হুং পলিটব্যুরোর সদস্য, পার্টির কেন্দ্রীয় কমিটির সচিব, কেন্দ্রীয় কমিটির অর্গানাইজেশন কমিশনের চেয়ারম্যান ও ১৬তম জাতীয় পরিষদের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ করেন লে মিন হুং। শপথে দেশ, জনগণ ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে দল, রাষ্ট্র ও জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন।

এর আগে একই দিনে জাতীয় পরিষদ ২০২৬-২০৩১ মেয়াদের জন্য সরকারের সাংগঠনিক কাঠামো সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করে এবং প্রধানমন্ত্রী পদে প্রার্থীদের তালিকা ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে অনুমোদন দেয়। পরবর্তীতে গোপন ব্যালটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৭০ সালে হা তিন প্রদেশের তু মাই কমিউনে জন্মগ্রহণকারী লে মিন হুং রাজনৈতিক তত্ত্বে উচ্চতর ডিগ্রি, পাবলিক পলিসিতে স্নাতকোত্তর এবং ফরাসি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

আরও