পাকিস্তানের ৯ স্থানে হামলা, লক্ষ্যবস্তু জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইবা: ভারতীয় সেনাবাহিনী

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কমপক্ষে নয়টি স্থানে হামলা চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছিল।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবকাঠামো লক্ষ্য করে একটি সমন্বিত ও নির্ভুল সামরিক অভিযান চালানো হয়েছে। বুধবার (৭ মে) ভোরে পরিচালিত এই অভিযানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন। খবর এপি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কমপক্ষে নয়টি স্থানে হামলা চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছিল।

ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, অভিযানে ড্রোনসহ বিভিন্ন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার অস্ত্র ব্যবহৃত হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর সরবরাহকৃত স্থানাঙ্ক অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করা হয় এবং সমস্ত অভিযানই ভারতীয় ভূখণ্ড থেকেই পরিচালিত হয়েছে।

তারা আরো জানায়, পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দফতর এবং মুরিদকেতে লস্কর-ই-তইবার সদর দফতর ছিল এই হামলার প্রধান লক্ষ্য।

সেনাবাহিনী জানায়, এই পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে চালানো একটি ‘প্রয়োজনীয় প্রতিক্রিয়া।‘

ভারতের পক্ষ থেকে এই অভিযানকে ‘সন্ত্রাসবাদবিরোধী সুনির্দিষ্ট প্রতিরক্ষা উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

আরও