২০২৪-২৫ অর্থবছরে অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়ের সীমা। ২০২৩-২৪ অর্থবছরে ব্যক্তিগত করদাতাদের জন্য করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা, যা এ বছর অপরিবর্তিত থাকছে। এছাড়া মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের আয়ের সর্বোচ্চ সীমা ৪ লাখ টাকা, প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ৪ লাখ ৭৫ হাজার টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা ৫ লাখ টাকা এবং তৃতীয় লিঙ্গের করদাতার আয় সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা অপরিবর্তিত থাকছে।