তথ্য-ন্যায্য সমাজ গঠনের আহ্বান সোনিয়া কুইপের

সঠিক ও মানসম্মত তথ্যপ্রবাহের মাধ্যমে একটি তথ্য-ন্যায্য সমাজ গঠনের আহবান জানান বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সোনিয়া কুইপ। গতকাল বাংলাদেশে সামাজিক ও

সঠিক ও মানসম্মত তথ্যপ্রবাহের মাধ্যমে একটি তথ্য-ন্যায্য সমাজ গঠনের আহবান জানান বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সোনিয়া কুইপ। গতকাল বাংলাদেশে সামাজিক ও ডিজিটাল মিডিয়ার ঝুঁকি : উত্তরণের উপায় শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (স্যাকমিড) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। ইউআইইউর ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘সচেতনতা তৈরির মাধ্যমে বিশেষ করে তরুণ সমাজকে সামাজিক ও ডিজিটাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধ করে এ মাধ্যমকে জনকল্যাণে ব্যবহার করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইইউর এমএসজে বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মারিও হিয়ারস্টেইন এবং স্যাকমিডের উপ-পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। —বিজ্ঞপ্তি

আরও