অর্থনৈতিক সূচকে এগিয়েছে দক্ষিণ ক্যারোলাইনা

দক্ষিণ ক্যারোলাইনার অর্থনীতিতে কভিড মহামারীর প্রভাব ছিল স্পষ্ট। তবে কর্মসংস্থানে সে অনুপাতে কমসংখ্যক মানুষই চাকরিচ্যুত হয়েছে। যদিও জাতীয় প্রভাব ছিল গভীর। দেশটির পালমেটো রাজ্য ২০২৪ সালে অর্থনীতিতে একটি শক্ত অবস্থানে প্রবেশ করেছে। রাজ্যটির মূল শিল্পগুলোর ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে। এ প্রবৃদ্ধি অব্যাহত রাখার জন্য কিছু বাস্তব বাধাও রয়েছে। এসবের মধ্যে প্রবীণ জনগণের সংখ্যা

দক্ষিণ ক্যারোলাইনার অর্থনীতিতে কভিড মহামারীর প্রভাব ছিল স্পষ্ট। তবে কর্মসংস্থানে সে অনুপাতে কমসংখ্যক মানুষই চাকরিচ্যুত হয়েছে। যদিও জাতীয় প্রভাব ছিল গভীর। দেশটির পালমেটো রাজ্য ২০২৪ সালে অর্থনীতিতে একটি শক্ত অবস্থানে প্রবেশ করেছে। রাজ্যটির মূল শিল্পগুলোর ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে। এ প্রবৃদ্ধি অব্যাহত রাখার জন্য কিছু বাস্তব বাধাও রয়েছে। এসবের মধ্যে প্রবীণ জনগণের সংখ্যা বৃদ্ধি, শ্রমিক ঘাটতি ও উচ্চ সুদহার অন্যতম। খবর সিএনএন। 

২০২০ সালের এপ্রিলে দক্ষিণ ক্যারোলাইনায় বেকারত্ব ৩ দশমিক ১ থেকে বেড়ে ১১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে, যা দেশটির মন্দার (২০০৮-২০০৯) পরে রাজ্যটির সর্বোচ্চ বেকারত্বের প্রতিনিধিত্ব করে। ২০০৯ সালের ডিসেম্বরে বেকারত্বের হার ছিল সর্বোচ্চ। দেশটির জনসংখ্যা পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ওই সময় বেকার ছিল ১২ দশমিক ১ শতাংশ মানুষ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ২০২০ সালের এপ্রিলে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ১৮ দশমিক ১ শতাংশ। যদিও ২০২০ সালের শেষ নাগাদ দক্ষিণ ক্যারোলাইনার বেকারত্বের হার ছিল ৫ শতাংশের নিচে। যেখানে যুক্তরাষ্ট্রের সে অবস্থানে পৌঁছতে সময় লেগেছিল ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ফলে মহামারী-পরবর্তী দক্ষিণ ক্যারোলাইনার বেকারত্বের হার যুক্তরাষ্ট্রের নিচেই ছিল। 

সাউথ ক্যারোলাইনার ডারলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা অর্থনীতিবিদ জোসেফ ভন নেসেন জানিয়েছেন, দক্ষিণ ক্যারোলাইনা মহামারীর সময়ে অন্যান্য রাজ্যের তুলনায় দ্রুতই লকডাউন শেষ হয়েছিল। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের আবার নিয়োগ দিতে সক্ষম হয়। তারা ছাঁটাই কার্যক্রম ও প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করতে পেরেছিল।

এছাড়া ভন নেসেন মনে করেন, অর্থনৈতিক গতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করেছে দক্ষিণ ক্যারোলাইনার ভৌগোলিক অবস্থান। একটি দেশের পর্যটন অর্থনীতির ওপর অনেক কিছু নির্ভর করে, যা রাজ্যের একটি উল্লেখযোগ্য উপাদান হতে পারে। তবে অন্যান্য রাজ্যের পর্যটন শিল্পের মতো ব্যাপকভাবে প্রসারিত হয়নি দক্ষিণ ক্যারোলাইনার পর্যটন খাত। যদিও কেবল পর্যটন খাতই নয়, দেশের মূল শিল্প খাতগুলোরও অগ্রগতি প্রয়োজন বলে মনে করেন জোসেফ ভন নেসেন।

আরও