একনেকে নয় প্রকল্প অনুমোদন, একটির মেয়াদ বৃদ্ধি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। মেয়াদ বাড়ানো হয়েছে একটির। এছাড়া ফেরত দেয়া হয়েছে একটি প্রকল্প। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠনের পর এটি ছিল একনেকের প্রথম সভা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। মেয়াদ বাড়ানো হয়েছে একটির। এছাড়া ফেরত দেয়া হয়েছে একটি প্রকল্প। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠনের পর এটি ছিল একনেকের প্রথম সভা।

এদিন অনুমোদন পাওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৩ হাজার ৩৫৪ কোটি টাকা। সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সাংবাদিকদের এ তথ্য জানান। 

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম অসুস্থতার কারণে সভায় অংশ নিতে পারেননি। মন্ত্রীর অসুস্থতার ফলে ফাইলের অনুমোদন না পাওয়ায় মূল্যস্ফীতির তথ্যও দেয়া যায়নি বলে জানিয়েছেন পরিসংখ্যান সচিব ড. শাহনাজ আরেফীন।

গতকালের একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পে ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পে ব্যয় বাড়বে ১৫১ দশমিক ৩৯ কোটি টাকা। পিডিবিএফের (পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন) কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ব্যয় হবে ৫২৯ কোটি ৬১ লাখ টাকা।

সভায় অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (প্রথম সংশোধনী); ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েস অব বাংলাদেশ; ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) এলাকার জন্য স্মার্ট প্রি-মিটারিং (দ্বিতীয় পর্যায়); দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ ও ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি) কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট (পিসিএমইউ চতুর্থ সংশোধিত) প্রকল্প। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ তৃতীয় সংশোধিত) প্রকল্পের। ফেরত দেয়া হয়েছে চট্টগ্রাম মহানগরীর পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন (প্রথম পর্যায় প্রথম সংশোধিত) প্রকল্প। 

এর বাইরে সভায় অবগতির জন্য পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাবিত ২০টি প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হয়। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার জানান, বাস্তবায়ন শেষ পর্যায়ে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করতে বলেছেন প্রধানমন্ত্রী। 

আরও