ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ

ফরিদপুরে আজ থেকে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা। পল্লীকবি জসীম উদ্‌দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফরিদপুরে আজ থেকে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা। পল্লীকবি জসীম উদ্‌দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ফরিদপুর জেলার শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির বাড়ির আঙিনায় কুমার নদপাড়ে এ আয়োজন ঘিরে চলছে উৎসবের আমেজ। 

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এর আয়োজন করছে জসীম ফাউন্ডেশন। প্রতিদিন সন্ধ্যায় মেলার মূল মঞ্চে পরিবেশিত হবে পল্লীকবি রচিত গান, গীতিনাট্যসহ লোকসংস্কৃতি। মেলায় দেশীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ নানা আয়োজন। 

গতকাল সরজমিন দেখা যায়, স্টল তৈরির কাজ শেষ। সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে। মেলার ২০০টি স্টলে গ্রামীণ সংস্কৃতির নানা উপাদানের পাশাপাশি থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী। বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ শিশুদের উপযোগী বিভিন্ন রাইড। 

জসীম ফাউন্ডেশনের সভাপতি এবং ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, মেলায় গ্রামীণ সংস্কৃতির নানা আয়োজনসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর স্টল বসবে। আশপাশের ১৫টি জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসবে। বিগত বছরগুলোর তুলনায় এবারের আয়োজন হবে সেরা। মেলায় ৮০ লাখ থেকে প্রায় কোটি মানুষের সমাগম হতে পারে। তাদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও আয়োজন সফল করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। 

কামরুল আহসান তালুকদার জানান, সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি কবির জন্মদিনে এ মেলা আয়োজন করা হয়। এবার নির্বাচনের কারণে তা সম্ভব হয়নি। আগামী বছর থেকে কবির জন্মদিনে মাসব্যাপী মেলার আয়োজন করা হবে।

আরও