জলবায়ু পরিবর্তন অস্তিত্বের সংকট সৃষ্টি করছে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন অস্তিত্বের সংকট সৃষ্টি করে। এ সমস্যা আমরা যে হারে তৈরি করছি সে হারে তার সমাধানের পথ বের করতে পারছি না। কার্যকর সমাধান ছাড়া এ সংকট মোকাবেলায় অবদান রাখতে পারব না।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন অস্তিত্বের সংকট সৃষ্টি করে।  এ সমস্যা আমরা যে হারে তৈরি করছি সে হারে তার সমাধানের পথ বের করতে পারছি না। কার্যকর সমাধান ছাড়া এ সংকট মোকাবেলায় অবদান রাখতে পারব না।

বুধবার (২৪ জানুয়ারি) একশনএইড বাংলাদেশ আয়োজিত নবম আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘পানি টেকসই উন্নয়নের অন্যতম উপাদান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাপ্যতা নিশ্চিত করতে আমাদের অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে এটি ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের প্রথম ১০০ দিনের পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি বিস্তৃত কর্মসূচি রয়েছে। সামগ্রিক সমাধান খুঁজে বের করার জন্য সরকার, বিজ্ঞানী, এনজিও এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে একটি মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন করা এখন সময়ের দাবি। অনেক প্রতিশ্রুতিশীল উদ্যোগ এবং স্টার্টআপ আবির্ভূত হয়েছে কিন্তু প্রধান স্টেকহোল্ডারদের অংশীদারত্বের অভাবে প্রায়শই সেগুলো সফলতার মুখ দেখে না’।

মন্ত্রী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে এমন প্রকল্পগুলো পাইলটিং করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শুধু ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নয়, সমাধান খোঁজার ক্ষেত্রে নেতৃত্ব দিতে চাই। আশা করি এ আন্তর্জাতিক সম্মেলনের ফলাফল আমাদের নতুন দিক নির্দেশনা দেবে। জলবায়ু ন্যায়বিচারের জন্য আমরা যে সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি তাদের মধ্যে একশনএইড বাংলাদেশ অন্যতম।

আরও