লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

লাইসেন্সবিহীন হাসপাতালের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘লাইসেন্সবিহীন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দিতে হবে। মালিকরা নিজেরা যদি বন্ধ না করেন তাহলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।’ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল স্বাস্থ্য খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ

লাইসেন্সবিহীন হাসপাতালের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, ‘লাইসেন্সবিহীন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দিতে হবে। মালিকরা নিজেরা যদি বন্ধ না করেন তাহলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।’ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল স্বাস্থ্য খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনো এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরই মধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান কঠোর থাকবে। তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেয়া হবে না।’ 

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশ থেকে এখনো করোনা যায়নি। বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ করোনা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলা ও সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন মন্ত্রী। 

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্যাভির (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) মাধ্যমে সরকার করোনার টিকা সংগ্রহের কাজ শেষ করেছে। এ টিকা আগামী এপ্রিল থেকে দেয়া শুরু হবে। ২০২৪ সালে ১ কোটি ২৫ লাখ এবং ২০২৫ সালে ১ কোটি ২৫ লাখ মোট আড়াই কোটি মানুষকে চতুর্থ ডোজ হিসেবে এ টিকা দেয়া হবে।’ 

মতবিনিময় সভার শুরুতে ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফোরাম সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল। কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম প্রমুখ। 

এর আগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হাসপাতালে খাতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ান আহমেদের বাবা শামীম আহমেদ ও তার পরিবারের সদস্যরা। মন্ত্রীর কাছে নিজ সন্তানের মৃত্যুর ঘটনার বর্ণনা দিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শামীম আহমেদ। 

শিশু আয়ানের মৃত্যু প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যতটুকু জানি, বুধবার তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেয়া হবে না।’

আরও