প্রধান বিচারপতির বাসভবনে হামলা রাষ্ট্রদ্রোহিতার শামিল: হাইকোর্ট

প্রধান বিচারপতির বাসভবনে হামলাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ মন্তব্য করেন আদালত।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, সেখানেই এ পর্যবেক্ষণ উঠে এসেছে।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ওই বাড়িতে জোরপূর্বক প্রবেশের অভিযোগ সত্যিই গুরুতর। প্রধান বিচারপতি প্রজাতন্ত্রের তিনটি অঙ্গের একটির প্রধান এবং তাই এ ধরনের হামলার অভিযোগ রাষ্ট্রদ্রোহের সামিল হতে পারে।   

এর আগে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুলের জামিন আবেদন নাকচ করে রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয়, অভিযুক্ত আবেদনকারী দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার বলে দাবি করে আন্দোলন করছেন। দুর্ভাগ্যবশত, আমরা গত কয়েক মাসে দেখেছি যে তথাকথিত ভোটাধিকারের জন্য যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে প্রাণহানি, অগ্নিসংযোগ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সরকারি ও বেসরকারি পরিবহনে হামলা চালিয়েছে।

আরও