ভোটারদের চাপ দেয়া হচ্ছে কিনা জানতে চেয়েছেন কূটনীতিকরা

তিনি আরো বলেন, তারা ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের অবহিত করেছি, আমরা একটা অ্যাপস তৈরি করেছি। সেখানে ভোট গ্রহণ বিষয়ে দুই ঘণ্টা পর পর আপডেট দেওয়া হবে। এটা সকলেই জানতে পারবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনতে চাপ দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন কূটনীতিকরা। তবে নির্বাচন কমিশন তাদের জানিয়েছে, ভোটারদের কোনো চাপ দেওয়া হচ্ছে না। ভোটাররা যেন ভোট দিতে যান, কমিশনের সেটাই প্রত্যাশা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকার প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোট দেয়ার ক্ষেত্রে ভোটারদের প্রতি সরকার বা নির্বাচন কমিশনের কোনো চাপ নেই। আমরা তাদের ভোট দেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনপ্রধানদের সঙ্গে বৈঠক করে ইসি। এ সময় নির্বাচনের অগ্রগতি নিয়ে ইসির কাছে জানতে চান প্রতিনিধিরা। ওই বৈঠকের পর হোটেল সোনারগাঁওয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য একটি মিডিয়া সেন্টার উদ্বোধন করেন সিইসি।

সিইসি বলেন, কূটনীতিকরা জানতে চেয়েছিলেন ভোটারদের ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে কি না। আমরা স্পষ্ট করে দিয়েছি যে এ ধরনের কোনো চাপ নেই। বরং আমরা ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করছি। অসাধু লোকজন অনৈতিক পন্থা অবলম্বন করার চেষ্টা করতে পারে উল্লেখ করে কূটনৈতিকদের সিইসি বলেন, আমরা এই জাতীয় যেকোনো প্রচেষ্টাকে নস্যাৎ করে দিতে বদ্ধপরিকর। সম্ভাব্য কারচুপি, অসদাচরণ এবং যতটা সম্ভব ভোটকেন্দ্রের ভেতরে পেশিশক্তি প্রদর্শন রোধ করার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, তারা ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের অবহিত করেছি, আমরা একটা অ্যাপস তৈরি করেছি। সেখানে ভোট গ্রহণ বিষয়ে দুই ঘণ্টা পর পর আপডেট দেওয়া হবে। এটা সকলেই জানতে পারবেন। ক্রেডিবিলিটির স্থানটি আরো বেশি গ্রহণযোগ্য করার জন্য এই অ্যাপস করা হয়েছে।

আরও