বিএনপি নেতা আলতাফ চৌধুরী ও মেজর হাফিজের কারাদণ্ড

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ২১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাজা দেয়া হয়েছে দলটির সাবেক নেতা মেজর (অব.) মো. হানিফকেও। রাজধানীর গুলশান থানায় ২০১১ সালে দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের এ সাজা দেয়া হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ২১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাজা দেয়া হয়েছে দলটির সাবেক নেতা মেজর (অব.) মো. হানিফকেও। রাজধানীর গুলশান থানায় ২০১১ সালে দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের এ সাজা দেয়া হয়েছে। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গতকাল এ রায় ঘোষণা করেন। বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় সর্বোচ্চ সাজা না দিয়ে আদালত এ সাজার আদেশ দেন। এক ধারায় তাদের তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আরেক ধারায় দেড় বছর কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া অপর পাঁচ আসামিকে পৃথক দুই ধারায় সাড়ে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন এমএ আউয়াল খান, রাসেল, মইনুল ইসলাম, বাবুল হোসেন ও আলমগীর বিশ্বাস। অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন ১১ আসামি। তারা হলেন এমএ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনার, দুলাল, তোফায়েল আহমেদ ওরফে লিটন, জাহাঙ্গীর শিকদার, আরিফুল ইসলাম, বেলাল হোসেন, শামসুল হক মিয়াজী, বিপ্লব, খুরশীদ আলম মমতাজ, মোশারফ হোসেন ও মাহবুব। আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১১ সালের ৪ জুন রাজধানীর গুলশান থানার মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাংকের সামনে বিএনপি নেতাকর্মীরা রাস্তার ওপর ‘অবৈধভাবে’ সমাবেশ করেন। ওই সমাবেশ চলাকালে আসামিরা পুলিশের কাজে বাধা দেন ও আক্রমণ করেন। রাস্তায় চলাচলরত গাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে ওই ঘটনায় গুলশান থানার এসআই শেখ সোহেল রানা চারজনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৯ এপ্রিল গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন আদালত ১২ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। গত ২৪ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য গতকাল তারিখ ঠিক করেছিলেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কারাগারে রয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে ২৮ নভেম্বরের হামলার মামলায় গত ৫ নভেম্বর টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও