রুশ সীমান্ত পেরিয়ে পুতিনবিরোধী বাহিনীর হামলার দাবি

ইউক্রেন ভিত্তিক আধাসামরিক একটি গোষ্ঠী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে হামলার দাবি করেছে। গতকাল রোববার (১৭ ডিসেম্বর) ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন নামের দলটি বলেছে, সীমান্ত পেরিয়ে কয়েক কিলোমিটার ভেতরে অভিযান চালিয়েছে তারা

ইউক্রেন ভিত্তিক আধাসামরিক একটি গোষ্ঠী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে হামলার দাবি করেছে। গতকাল রোববার (১৭ ডিসেম্বর) ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন নামের দলটি বলেছে, সীমান্ত পেরিয়ে কয়েক কিলোমিটার ভেতরে অভিযান চালিয়েছে তারা। খবর রয়টার্স।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসা দলটি রাশিয়ায় ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত।

ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন বলছে, তেরেব্রেনো গ্রামের কাছে রুশ সেনাদের একটি শক্ত ঘাঁটি ধ্বংস করেছে তারা। ওই এলাকায় মাইন ছড়িয়ে দেয়ার কথা বললেও হতাহত বা অবকাঠামো ধ্বংসের বিস্তারিত বিবরণ দেয়নি।

রয়টার্স বলছে, দ্য ফ্রিডম অব রাশিয়া লিজিয়নের দাবিগুলো যাচাই করা যায়নি। মস্কোও সরাসরি কোনো মন্তব্য করেনি।

অবশ্য ইউক্রেনীয় বাহিনীর ঘন ঘন আক্রমণের অভিজ্ঞতা রয়েছে বেলগোরোডের। গতকাল এ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, তেরেব্রেনো এলাকায় হামলা করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। গ্রামের একটি অংশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

সঙ্গে জানান, কোনো বেসামরিক মানুষ আহত হননি। তবে তিনটি বাড়ি ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে শনিবার তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, ১৯টি গ্রাম ও খামার ইউক্রেনীয় গোলা ও ড্রোন হামলার শিকার হয়েছে।

আরও