বিএনপির কাজে আমেরিকা সন্তুষ্ট নয় —পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির কাজে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয় বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটি বিএনপির অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে অত্যন্ত হতাশ বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির কাজে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয় বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটি বিএনপির অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে অত্যন্ত হতাশ বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে আমেরিকা তাতে সন্তুষ্ট না। কারণ আমেরিকাও জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায় না। তাই আমার ধারণা আমেরিকা তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। বিএনপির কাছ থেকে আমেরিকা একটি গণতান্ত্রিক মনোভাব পায়নি।’

তিনি বলেন, ‘আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বহির্বিশ্ব সহযোগিতা করছে উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি। আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের চাপ। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে। সুতরাং আমরা নিজেদের চাপে আছি।’

জনগণের প্রতি বিশ্বাস রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। জনগণের রায় আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ নয়।’

এর আগে তিনি ‘বৈশ্বিক সাফল্যের জন্য বাংলাদেশের যুব কর্মশক্তিকে শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারে আরো বক্তব্য দেন বিএফইসির প্রেসিডেন্ট এম নাঈম হোসেন, বিএফইসির পৃষ্ঠপোষক মাহতাব উদ্দিন আহমেদ এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও অ্যাপ্রোসফটের সিইও জাভেদ মুনীর আহমেদ।

আরও