মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকার একটিসহ তিন আসনে নৌকার প্রার্থী হতে চান সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে ভোটে দাঁড়াতে ঢাকার একটিসহ মোট তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে একজন প্রতিনিধি গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানা গেছে। সাকিব ঢাকা-১০ এবং নিজ জেলা মাগুরা-১ ও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে ভোটে দাঁড়াতে ঢাকার একটিসহ মোট তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে একজন প্রতিনিধি গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানা গেছে। সাকিব ঢাকা-১০ এবং নিজ জেলা মাগুরা-১ ও মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রতীক নিয়ে ভোটে লড়তে চান। 

সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) তার যোগদানের গুঞ্জন ওঠে। তবে বিষয়টি উড়িয়ে দিয়ে সাকিব আল হাসানের এক আত্মীয় জানান, আওয়ামী লীগের প্রার্থী হতে এরই মধ্যে তিন আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সাকিব বর্তমানে দেশের বাইরে আছেন। তিনদিন পর দেশে ফিরে মনোনয়ন ফরম তিনি জমা দেবেন। 

আওয়ামী লীগের ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির জন্য গঠিত কমিটির সদস্য সিদ্দিকী নাজমুল আলম জানান, ঢাকা-১০ আসন থেকে সাকিব আল হাসানের পক্ষে তার প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্যদিকে খুলনা বিভাগের বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম কেনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিব আল হাসান যেসব আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন, তার মধ্যে ধানমন্ডি-হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া শ্রীপুর ও মাগুরা সদর উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাইফুজ্জামান শেখর। তিনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস (সহকারী একান্ত সচিব) ও ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। অন্যদিকে শালিখা, মহম্মদপুর ও সদর উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলবেন সাকিব। মাগুরার পাশাপাশি ওইবার তার মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন ফরম কেনেননি। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবার সাকিবকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে ওই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি এবারো ভোটের প্রস্তুতি নিচ্ছেন।

আরও