ব্যাংক খাতে মানি লন্ডারিং প্রতিরোধ জোরদার ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনতা বাড়াতে মেঘনা ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে এএমএল রিজিওনাল কনফারেন্স-২০২৩ শীর্ষক সম্মেলন সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের হেড অব অপারেশনস এবং ক্যামেলকো খালেদ হোসেন। আঞ্চলিক এ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের বিজনেস এরিয়া হেড এসএম শরিফুজ্জামান, অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মো. আবদুল্লা আল মামুন (ক্যামস, সিইএএফ), মো. নিজাম উদ্দিন পারভেজসহ (সিইএএফ) বিভাগের অন্য কর্মকর্তারা এবং মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা।