বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটির আওতায় রফতানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা দেয়ার লক্ষ্যে গতকাল বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে এক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি ও সিওও এম আখতার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।