শেয়ার বিক্রি করবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিসার কাদের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিসার কাদের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে ব্যাংকটির ২১ লাখ ৪৮ হাজার ২০২টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি দুই লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষিত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৯০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ১১ পয়সায়। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ব্যাংকটি। 

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে এনসিসি ব্যাংক। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে একই সময় যা ছিল ২ টাকা ২০ পয়সা। গতকাল ডিএসইতে এনসিসি ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩ টাকা ১০ পয়সা ও ১৪ টাকা।

আরও