জিএসপি প্লাস সিদ্ধান্তের বিষয়ে ইইউ পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতা রাখে: রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রস্তাবিত রেজ্যুলেশনটি ইইউ পার্লামেন্টের বিবেচনার বিষয় বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। মঙ্গলবার(৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রোগ্রামে ইইউ পার্লামেন্টে প্রস্তাবিত রেজুলেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 'বাংলাদেশের টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্টস খাতে সবুজ উত্তরণ নিরাপদ করণ' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

তিনি বলেন, ‘সাংবিধানিক আইন নিয়ে আমি ডক্টরেট না..। বাণিজ্য, আইন, প্রণোদনা এবং জিএসপি প্লাসের সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতা রাখে।’ 

রাষ্ট্রদূত বলেন, ‘আমার মতামত হলো, জিএসপি প্লাস প্রণোদনা হিসেবে সুবিধা প্রদানের মাধ্যম। এটা কোনো স্টিক বা ক্যারট নয়। আমি মনে করি, জিএসপি প্লাসে যুক্ত হওয়ার বিষয়ে তার শর্ত নিয়ে বাংলাদেশ খুবই সচেতন।

রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশ ৩২টি আন্তর্জাতিক কনভেনশনের প্রয়োজনীয় শর্ত মেনেই জিএসপি সুবিধা পেয়ে আসছে। একইসঙ্গে বাংলাদেশ অনেকগুলো মানবাধিকার, পরিবেশ, জলবায়ু শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে। প্রত্যেকটি রাষ্ট্রই এসব বিষয়ে কাজ করছে এবং ধীরে ধীরে উন্নতি করছে। বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, জিএসপি সুবিধা প্রদান করা হয় দেশের উন্নয়নের জন্য, কোনো কারখানা বা নির্দিষ্ট কোনো খাতের উন্নয়নের জন্য দেয়া হয় না ৷ দেশের প্রয়োজনীয়তা, নীতি নির্ধারণে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। 

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সভাপতিত্বে সবুজ গার্মেন্টস কারখানা নিয়ে কি নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো মুনতাসির কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার বার্গ ভন লিন্ডে, বাংলাদেশ গার্মেন্টস পণ্য উৎপাদক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম প্রমুখ।

আরও