গত ৫০ বছরে দেশে উন্নয়নের আদর্শ স্থাপন হলেও আয় ও ব্যয়ে বৈষম্য, সরকারি প্রতিষ্ঠানগুলোর অদক্ষতা, দুর্নীতি, জবাবদিহিতার অভাবসহ বিভিন্ন কারণে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছেনি বলে মন্তব্য করেছেন এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
গতকাল রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে সিটিজেনস প্লাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ন্যারেটিভ অ্যান্ড দ্য প্যারালাল রিয়ালিটিস’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, ‘গত কয়েক বছরে দেশে অলিগার্ক সমাজের উদ্ভব হয়েছে, যাদের কাছে বিশাল সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, আবার তাদের কাছে রাজনৈতিক ক্ষমতাও অনেক।’