দুই সিক্যুয়েলের লড়াইয়ে প্রথম দিনে কে এগিয়ে?

বলিউড বক্স অফিসে সক্ষমতার আরেক দফা নজির গড়ল একইদিনে মুক্তি পাওয়া আলোচিত দুই সিক্যুয়েল ‘গাদার টু’ ও ‘ওএমজি ২’। প্রথম কিস্তির দুই দশক পর মুক্তি পাওয়া প্রথম ছবিটিতে আছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। অন্যটি প্রথম মুখ অক্ষয় কুমার। ফলে ছবি দুটির দিকে ছিল সবার নজর- প্রতিযোগিতায় কে কাকে হারায়

বলিউড বক্স অফিসে সক্ষমতার আরেক দফা নজির গড়ল একইদিনে মুক্তি পাওয়া আলোচিত দুই সিক্যুয়েল ‘গাদার টু’ ও ‘ওএমজি ২’। প্রথম কিস্তির দুই দশক পর মুক্তি পাওয়া প্রথম ছবিটিতে আছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। অন্যটি প্রথম মুখ অক্ষয় কুমার। ফলে ছবি দুটির দিকে ছিল সবার নজর- প্রতিযোগিতায় কে কাকে হারায়। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘গাদার টু’ আয় করেছে ৪০ কোটি রুপি। বলিউড হাঙ্গামা বলছে, সপ্তাহান্তে এ আয় দাঁড়াতে পারে ১২০ কোটি। আর ভারতের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে ১৭৫ কোটি রুপির ঘরে পৌঁছাতে পারে।

চলতি বছরে বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পেয়েছে ‘গাদার টু’। ৫৫ কোটি রুপি নিয়ে এর আগে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’।

বলা ভালো যে, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গাদার’ ১৮ কোটি রুপির বিপরীতে আয় করে নিয়েছিল ১৩৩ কোটি। ১৯৯০ এর দশকের পর এটি ছিল সবচেয়ে বেশি দর্শকের দেখা ছবি। সব মিলিয়ে ‘গাদার টু’ নিয়ে আলোচনা ছিল বেশি।

অপরদিকে, অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি টু’ প্রথম দিনে আয় করেছে সাড়ে ৯ কোটি রুপি। অন্য সিনেমাটির তুলনায় কম হলেও অক্ষয় কুমারের নড়বড়ে ক্যারিয়ারে এই অঙ্ক বেশ ভালো বলতে হয়। ভালো রিভিউ পাওয়া সিনেমাটি শত কোটি ঘরে ঢুকে যাবে অনায়াসে। এ সিনেমায় আরো আছেন পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম।

গতকাল হিন্দি সিনেমার বাজারে ৩৭ দশমিক ৫৩ শতাংশ দখলে ছিল ‘ওএমজি টু’র।  অপরদিকে ‘গাদার টু’র বুকিং ছিল ৬০ শতাংশ। 

আরও