ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৯ মাস পর চলবে ট্রেন

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পকাজের কারণে গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। চার মাসের জন্য রেলপথটি বন্ধের ঘোষণা দেয়া হলেও ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে প্রায় নয় মাস পর। আগামী ১ আগস্ট থেকে পুনরায় ট্রেন চলবে এ রেলপথে। গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলপথমন্ত্রী বলেন, ‘১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল করবে। পদ্মা লিংক প্রকল্পকাজ করার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়াল গেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল, বিভিন্ন ধরনের সমস্যার কারণে ঠিকাদার কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডুয়াল গেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেয়া হয়েছে। নতুন করে টেন্ডারিং করে আমরা দ্রুত কাজ শুরু করব এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।’

তিনি আরো বলেন, ‘চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সিটি করপোরেশনের অংশের রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। তাই এ অংশে রেল ক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করতে হবে। সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করতে সময় লেগেছে। তাই কাজ শুরু করতে সময় লেগেছে।’

তিনি বলেন, ‘ঢাকা-যশোর রেললাইনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা-ভাঙ্গা ও দোহাজারী থেকে কক্সবাজার লাইন সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।’ 

আরও