সিপিডির অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী

আর্থিক পরিবর্তন হয়েছে, এখন প্রয়োজন সাংস্কৃতিক পরিবর্তন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমাদের আর্থিক পরিবর্তন হয়েছে, এখন সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন। এ পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আমাদের আর্থিক পরিবর্তন হয়েছে, এখন সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন। এ পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আজ রোববার (২৫ জুন) কৃষিবিদ ইন্সিটিটিউটে আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। জনসম্পৃক্ত সরকারি আর্থিক ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষায় সরকারি বিনিয়োগ: স্থানীয় অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক ওই সম্মেলন আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

মন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এসেছে। এখন সরকারের অন্যতম লক্ষ্য প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সৈয়দ রাশেদ আল জায়েদ জোস, ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা বিষয়ক টিম লিডার জুরেইট স্মলস্কাইট মার্ভেলি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ডিস্টিঙ্গুইসড ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষায় বিভাজনটা দেশের আয় ও সম্পদে বৈষম্য সৃষ্টি করেছে। ইউনেস্কোর মতে, কোনো একটি দেশের জিডিপির চার শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করতে হবে। কিন্তু আমাদের দেশে তা ২ শতাংশেরও কম। একদিকে কম বরাদ্দ অন্যদিকে দ্রুত পেশার ধরনের পরিবর্তনের বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। বর্তমান পৃথিবীতে শুধু শিক্ষা নয়, প্রয়োজন মানসম্মত শিক্ষা।  এ জন্য সরকারেরর পাশাপাশি সমাজের বিভিন্ন অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

আরও