রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারকে ঋণ সুবিধা দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়কে উৎসাহিত করতে চালু করা হয় ‘ বেঙ্গল রেমিট্যান্স লোন’। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ আনুষ্ঠানিকভাবে দুজন প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন।