বাংলাদেশের আদায়কৃত সম্পদ কর আফ্রিকার সমপরিমাণ : দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশের আদায়কৃত করের দুই-তৃতীয়াংশ পরোক্ষ কর বলে উল্লেখ করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বাকি এক-তৃতীয়াংশ কর আসে প্রত্যক্ষ কর হিসেবে। কিন্তু আমাদের ৬ শতাংশ প্রবৃদ্ধি ও ৬ শতাংশ মূল্যস্ফীতি হারে বছরে ছয় হাজার কোটি টাকার বাড়তি সম্পদ কর আসার কথা ছিল। যেখানে অস্ট্রেলিয়াতে শুধু সম্পদ কর মোট জিডিপির দশ শতাংশ। যা আমাদের এখানে শূন্য দশমিক ৩ শতাংশের মতো। যা আফ্রিকার সম্পদ করের সমপরিমাণ। দেশের উন্নয়ন ও আইএমএফের শর্ত সবকিছু বিবেচনা করে প্রতি বছর আড়াই শতাংশ বর্ধিত কর আরোপ করতে হবে। সেটি বাড়ানোর একটি পদক্ষেপ হলো উত্তরাধিকার সূত্রে সম্পদ পরিবর্তনেও কর আদায়।

সিপিডি ও ইউরোপীয় ইউনিয়নের (ইউ) যৌথ উদ্যোগে ‘স্টেট অ্যান্ড স্কোপ অব প্রোপার্টি ট্যাক্সসেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে আজ বুধবার (২৪ মে) রাজধানীর এক অভিজাত রেস্তোরায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমিমন্ত্রী বলেন, আমাদের দেশে ভূমিকর আদায়ে বিপ্লব হয়ে গেছে। ২০১৯-২০ সালে সনাতন পদ্ধতিতে বাৎসরিক ভূমিকর পেয়েছি ৬২১ কোটি টাকা। ২০২০-২১ সালে সনাতন ও অনলাইন উভয় মাধ্যম মিলিয়ে আদায় হয়েছে ৭৯১ কোটি টাকা। কিন্তু সনাতন পদ্ধতি বাতিল করে এ বছরের ১৪ই এপ্রিল থেকে শতভাগ অনলাইনে কর নিচ্ছি। এতে দেখা গেছে গত এক মাসে রাজস্ব আদায় হয়েছে ৩২৬ কোটি টাকা। আমি আশা করছি এই অর্থবছরে সেটি দাঁড়াবে দুই হাজার কোটি টাকায়।

আরও