নব্বই দশকের ঈদ নাটকের কালচারটা মিস করি

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যান্থোলজি সিরিজ, নাটক কিংবা বিজ্ঞাপনচিত্র সব কাজেই স্বতন্ত্র ছাপ রাখছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। পরিচালক হিসেবে দর্শককে নতুন গল্প ও উপস্থাপনা উপহার দিচ্ছেন তিনি। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি আটলান্টা চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার জিতেছে, নির্বাচিত হয়েছে কান উৎসবের ফ্যান্টাস্টিক সেভেন ক্যাটাগরিতে। তাইওয়ান

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যান্থোলজি সিরিজ, নাটক কিংবা বিজ্ঞাপনচিত্র সব কাজেই স্বতন্ত্র ছাপ রাখছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। পরিচালক হিসেবে দর্শককে নতুন গল্প ও উপস্থাপনা উপহার দিচ্ছেন তিনি। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি আটলান্টা চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার জিতেছে, নির্বাচিত হয়েছে কান উৎসবের ফ্যান্টাস্টিক সেভেন ক্যাটাগরিতে। তাইওয়ান সরকারের ফান্ডের জন্য নির্বাচিত হয়েছে তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুভিং বাংলাদেশের চিত্রনাট্য।

কেমন আছেন?

এই তো ভালো আছি আমি।

এবারের ঈদে কি আপনার কোনো কাজ আসতে যাচ্ছে?

না, ঈদে আমার কোনো কাজ আসছে না। সামনে আসবে, তবে এখন না।

ঈদে আপনার পছন্দের পোশাক কোনটা?

আসলে আমার তেমন কিছু কেনা হয় না ঈদকে কেন্দ্র করে। তবে একটা পাঞ্জাবি ঈদে গিফট পাই। কেউ না কেউ প্রতি ঈদেই পাঞ্জাবি দেয়। সেটার জন্য আমি অপেক্ষায় থাকি। কেউ না কেউ তো দেবেই। এই তো।

ছোটবেলার ঈদের কোনো স্মৃতি?

ঈদ নিয়ে ছোটবেলার অনেক স্মৃতি আছে। এর মধ্যে সন্ধ্যা হতেই সবাই মিলে ঈদের নাটক দেখাটা অন্যতম আনন্দের স্মৃতি। আসলে ঈদে তখন ভালো মজার কোনো নাটক থাকতই আর আমরা সবাই একসঙ্গে নাটক দেখতাম। এখনো আমার খুব মনে পড়ে।

এখন কি ঈদের নাটক মিস করেন?

হ্যাঁ, নব্বইয়ের দশক, এমনকি ২০০০ সালের শুরুতেও একটা কালচার ছিল—ঈদের সন্ধ্যায় সবাই টেলিভিশনের সামনে একসঙ্গে। কিন্তু এখন সবাই নিজের রুমে কম্পিউটার অথবা সেলফোনে পছন্দের প্লাটফর্মে যেকোনো কনটেন্ট দেখে। আমি আগের ওই কালচারটা খুব মিস করি। আমাদের সবার কাছে ছোটবেলার স্মৃতি খুব স্পেশাল। আসলে সবাই পুরনো সময়টাকে খুব মিস করে। কিন্তু বর্তমানকে সবসময় আসলে অ্যাপ্রিশিয়েট করা হয় না। ইন্টারেস্টিং ব্যাপার হল, আরো ১০-২০ বছর পরে এখনকার সময়টা পুরনো হয়ে যাবে আর তখন আমরা এই সময়টাকে মিস করব।

প্রিয় খাবার কী ঈদের দিনের জন্য?

ঈদের দিন সকালে চালের আটার রুটি করা হয়। ওটা আমার খেতে খুব ভালো লাগে। ঈদ ছাড়া ওটা আর খাওয়া হয় না।

নিজে কি কখনো রান্না করেছেন ঈদ বা অন্য কোনো সময়?

হ্যাঁ, মাঝে মাঝে টুকটাক রান্না করা হয়। তবে ঈদের জন্য কখনো রান্না করা হয়নি।

 

সাক্ষাৎকার নিয়েছেন শশী জামান

আরও