স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে গ্রাহক ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড পকেটে রাখেন

ব্যাংক এশিয়ার গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ডে দারুণ সব সুবিধা রাখা হয়েছে। এর প্রধান কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডুয়েল কারেন্সি কার্ড, ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড, ফ্রি এসএমএস সার্ভিস, রিওয়ার্ড পয়েন্ট সুবিধা, ফ্রি প্রায়োরিটি পাস এবং বলাকা লাউঞ্জ সুবিধা। ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য আরো রয়েছে প্রটোকল সার্ভিস, বিভিন্ন রেস্টুরেন্টে লাঞ্চ অথবা ডিনারে একটি

ব্যাংক এশিয়ার গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ডে দারুণ সব সুবিধা রাখা হয়েছে। এর প্রধান কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডুয়েল কারেন্সি কার্ড, ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড, ফ্রি এসএমএস সার্ভিস, রিওয়ার্ড পয়েন্ট সুবিধা, ফ্রি প্রায়োরিটি পাস এবং বলাকা লাউঞ্জ সুবিধা। ক্রেডিট কার্ডের গ্রাহকদের জন্য আরো রয়েছে প্রটোকল সার্ভিস, বিভিন্ন রেস্টুরেন্টে লাঞ্চ অথবা ডিনারে একটি কিনলে একটি ফ্রি অফার, ট্রিপল ক্রেডিট শিল্ড বেনিফিট এবং ১৩০-এর বেশি মার্চেন্টের সঙ্গে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা। এছাড়া যেকোনো কেনাকাটায় শতাংশ এবং হাসপাতালের বিল দেয়ার ক্ষেত্রে শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন ক্রেডিট কার্ডধারী সব গ্রাহক।

বাজারে ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা আগের তুলনায় বেড়েছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ব্যাংকটির ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড় লাখ। এটা থেকে বোঝা যাচ্ছে বাজারে তাদের ক্রেডিট কার্ডের চাহিদা জনপ্রিয়তা আগের তুলনায় বেড়েছে। সেই সঙ্গে দিনে দিনে গ্রাহকদের মাঝে চাহিদা আরো বৃদ্ধি পাচ্ছে।

প্রতিষ্ঠানটি মনে করছে, তাদের ক্রেডিট কার্ডের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই গ্রাহক ব্যাংক এশিয়ার কার্ড পকেটে রাখবেন। কার্ডের ফিস অ্যান্ড চার্জের পরিমাণ অন্যান্য কার্ডের তুলনায় বেশ কম। নেই কোনো ধরনের হিডেন চার্জ। প্রতিনিয়ত নানা রকম অফারসমৃদ্ধ থাকার কারণে সবাই ক্রেডিট কার্ড পকেটে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

গ্রাহকসংখ্যা বাড়ানোর বিষয়ে বিভিন্ন পরিকল্পনায় কাজ করছে ব্যাংক এশিয়া। তারা বরাবরই গ্রাহকের চাহিদার ওপর গুরুত্ব দিয়েছে। সেজন্য সবচেয়ে কম খরচে কার্ড দেয়ার ক্ষেত্রে সবসময় সচেষ্ট ভূমিকা রাখছে। সারা বছরই সময়োপযোগী বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহককে সুবিধা দেয়া হয়। বিষয়টি ক্রেডিট কার্ড নেয়ার জন্য তাদের উৎসাহিত করে বলে জানিয়েছেন ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

তবে ক্রেডিট কার্ডের বাজার সম্প্রসারণে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে মনে করছেন তারা। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এখনো ভার্চুয়াল কারেন্সিতে অভ্যস্ত হতে পারিনি। যেটা বাজার সম্প্রসারণে আমাদের প্রধান অন্তরায়। এটি দূর করতে হবে। তবে কার্ডের ব্যবহারবিধি আরো সহজতর করা এবং পিওএস মেশিন সরবরাহ বাড়ানো গেলে পেমেন্টের মাধ্যম হিসেবে সামনে ক্রেডিট কার্ডের গ্রহণযোগ্যতা সর্বত্র আরো বাড়ানো যাবে। পাশাপাশি গ্রাহকভীতি কিছুটা হলেও কমানো সম্ভব বলে জানান তারা।

বিভিন্ন শর্তের কারণে ক্রেডিট কার্ড নিতে এখনো অনেক গ্রাহকের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। তবে এটা দূর করতে অনেক প্রতিষ্ঠান চেষ্টা অব্যাহত রেখেছে। এর মধ্যে ব্যাংক এশিয়া অন্যতম। ব্যাংকটির দাবি, তারা খুব স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনায় বিশ্বাস করেন। গ্রাহকের জন্য সবকিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। ঠিক সেজন্য ব্যাংক জানিয়েছে, ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড নিয়ে বর্তমানে গ্রাহকের মধ্যে কোনো রকম ভয় নেই। বরং গ্রাহক চাহিদা আরো বাড়ছে।

সাধারণত ক্রেডিট কার্ডকে বিপদের বন্ধু বলে মনে করা হয়। তবে এক্ষেত্রেও অনেকের দ্বিমত রয়েছে। ব্যাংক এশিয়া মনে করে, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদের হার, ব্যবহারবিধি সঠিকভাবে বুঝতে না পারা এবং বহুবিধ হিডেন চার্জ থাকার কারণে গ্রাহকরা ক্রেডিট কার্ডকে বিপদের বন্ধু মনে করতে পারছেন না। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা যদি কার্ডের ব্যবহারবিধি সম্পর্কে গ্রাহকদের ভালোমতো দিকনির্দেশনা দেন, তাহলে কার্ডের ইতিবাচক ভূমিকার বিষয়ে গ্রাহককে আগ্রহী করে তোলা সম্ভব। গ্রাহকেরও উচিত ক্রেডিট কার্ড ব্যবহারের শুরুতে এর বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেবুঝে ব্যবহার করা।

রমজান শুরু হয়েছে এবং সামনে ঈদ। উপলক্ষে বরাবরের মতো এবারো বিভিন্ন গ্রাহকবান্ধব উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান। ব্যাংকটি তার গ্রাহকের জন্য রমজানে মাসব্যাপী বিভিন্ন অফার দিয়েছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন ফাইভ স্টার হোটেল এবং রেস্টুরেন্টে ইফতার সাহরিতে একটি কিনলে একটি  ফ্রি  অফার। এছাড়া ঈদ উপলক্ষে শপিং হাউজগুলোয় থাকছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট সুবিধা। শুধু তাই নয়, নির্দিষ্ট পরিমাণ কার্ড ব্যবহারের ওপর থাকছে ক্যাশব্যাক অফার। আর শূন্য শতাংশ ইন্টারেস্টে মাসিক কিস্তির সুবিধা তো থাকছেই।

আরও