এবার তাইওয়ানে মিলেছে চীনা বেলুন

গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে চীনা বেলুন নিয়ে চলছে জোর আলোচনা। এবার তাইওয়ান বলছে, তাদের একটি দ্বীপে পাওয়া গিয়েছে এমনই একটি বেলুন। তবে যুক্তরাষ্ট্রের অভিযাগ, ওয়াশিংটন এবং মিত্রদের ওপর গুপ্তচরবৃত্তির জন্য বিশ্বব্যাপী এসব বেলুন পাঠিয়ে বেড়াচ্ছে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এপির খবর বলছে, দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে উড়তে থাকা চীনা আবহাওয়া বেলুনটিতে একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানকে পাঠানো কিছু যন্ত্রপাতি পাওয়া গিয়েছে। 

প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, যন্ত্রপাতিগুলো কোম্পানির বানানো ঠিকই, কিন্তু বেলুনটি তারা বানাননি। তাছাড়া এসব এলাকায় এ জাতীয় বেলুন প্রায়ই দেখা যায়, কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বেড়েছে খুব সম্প্রতি। 

যে দ্বীপে বেলুনটি পাওয়া গিয়েছে তা চীনের ফুজিয়ান উপকূলের পাশেই। ১৯৪৯ সালে গৃহযুদ্ধ সংকটের সময় থেকেই তাইওয়ান দ্বীপগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখে। চীন যদি কখনো তাইওয়ানকে নিয়ন্ত্রণের জন্য চাপ প্রয়োগ করে তাহলে তাদের প্রতিরক্ষার প্রথম দেয়াল হবে দ্বীপগুলো। তাই অঞ্চলটির রাজনৈতিক সুরক্ষার জন্য দ্বীপগুলোকে আলাদা গুরুত্ব দেয়া হয়।

আরও