সংলাপে বক্তারা

সামাজিক সম্প্রীতি ছাড়া উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না

উন্নয়নের আরেক নাম সম্প্রীতি। সামাজিক সম্প্রীতি ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ট্রাক থেকে চাঁদাবাজি করছে। বিশ্ববিদ্যালয় হলে নারী শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়েছে। এটাই সামাজিক সম্প্রীতির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এর পেছনে কারণ কী তা কর্তাব্যক্তিদের খুঁজে বের করতে হবে। এটা

উন্নয়নের আরেক নাম সম্প্রীতি। সামাজিক সম্প্রীতি ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ট্রাক থেকে চাঁদাবাজি করছে। বিশ্ববিদ্যালয় হলে নারী শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতন করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়েছে। এটাই সামাজিক সম্প্রীতির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এর পেছনে কারণ কী তা কর্তাব্যক্তিদের খুঁজে বের করতে হবে। এটা শিক্ষার্থীদের সমস্যা নাকি আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে?

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট এবং যুক্তরাজ্যভিত্তিক ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের (ফোর্ব) যৌথ আয়োজনে ‘সামাজিক সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘‌আগে বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রলীগ, ছাত্রদলসহ সব ছাত্র সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারত। তাদের মধ্যে ঝগড়া, মারামারি যেমন হতো, আবার সংকটকালে একও হয়ে যেত। কিন্তু এখন একদল। ভিন্নমত নেই। এটিও একটি বড় সংকট।’

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘‌সম্প্রীতি যদি না থাকে তাহলে উন্নয়ন হয় না। উন্নয়ন হলেও টেকসই হবে না। মূলত তিনভাবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়। বিভাজনের রাজনীতি, ধর্মীয় অসহিষ্ণুতা ও জাতিগত বিভেদ। মুক্তিযুদ্ধের সময় আমরা একে অন্যকে রক্ষা করলেও এখন নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছি। আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা হওয়া উচিত নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানো।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘‌যে যত বেশি শিক্ষিত হয় সে তত বেশি সহিষ্ণু হয়। সব মানুষের জন্য একটি বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হলেও এ দেশ সব মানুষের হয়নি। এ দেশ সংখ্যালঘুদের হয়নি, গরিবদের হয়নি, নিঃস্বদের হয়নি। উল্টো আমরা দেখছি এ দেশ হয়েছে কতিপয় লুটেরাদের।’  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘‌সামাজিক সম্প্রীতির জন্য আন্তঃধর্মীয় সম্প্রীতি দরকার। এর ওপরই টেকসই উন্নয়ন নির্ভর করবে। রাজনীতির কারণে আমাদের মধ্যে বিভক্তির তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে সংসদ সদস্য আদিবা আনজুম মিতা ও উম্মে ফাতেমা নাজমা বেগম, ফোর্বের কান্ট্রি ডিরেক্টর ড. শাহনাজ করীম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ইসলামিক ফাউন্ডেশনের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মুহাম্মদ রফিক-উল ইসলাম, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) নাছিমা আক্তার জলি উপস্থিত ছিলেন।

আরও